সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ নিয়ে উত্তেজনা, খোলাসা করলেন —– রিজওয়ানা হাসান

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৫ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।  সৈয়দা রিজওয়ানা বলেছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেয়া হয়নি।  ভারতের কোনো মিডিয়া এটা বলে থাকলে তা সঠিক নয়। তিনি আরও বলেন, শুধু সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে।

এদিকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আসলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাবে কি-না, তা ভেবে দেখা হবে বলে জানিয়েছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৈয়দা রিজওয়ানা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আসলে এনসিপি যাবে কি-না এটা এনসিপি কেন বলেছে, সেটা তাদের বিষয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই। কারণ সরকার ভারতের প্রধানমন্ত্রীকে আসার দাওয়াত দেয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102