শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে

আলমুহতাসিম বিল্লাহ সবুজ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

আলমুতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা ঃ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা দেখেছি একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করেছে। জুলাই বিপ্লব পরবর্তীতে নতুন বাংলাদেশে মাত্র দেড় বছরে চাঁদাবাজি, টেন্ডার বাজি, কৃষকের টাকা আত্মসাত করাসহ নানা অপকর্মে জড়িত তারা। যাদের কাছে আমাদের সম্পদ নিরাপদ নয়, এমন ব্যক্তিকে আমরা নেতা বানাবো না।

তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। জুলুম নির্যাতনে এখানে আমাদের ৪৮ জন ভাই শহীদ হয়েছেন। কিন্তু কখনও তারা বাতিলের সাথে আপোষ করেননি। তিনি এসময় আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বকে উপহার দেওয়ার আহ্বান জানান।

শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম আরো বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, সম্পদ নিরাপদ, মা বোন নিরাপদ তাদেরকেই আমরা বেছে নেবো।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জকসু এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102