শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসে বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন চেয়ারম্যানের জানাজায় মানুষের ঢল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে আবদুল মতিন মাষ্টারের শিষ্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আফাজউদ্দিন চেয়ারম্যানের জানাজায় মানুষের ঢল নেমে আসে।

গতকাল বৃহস্পতিবার বাদ আসর নামাজের পরে উপজেলার জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে আবদুল মতিন মাষ্টারের শিষ্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আফাজউদ্দিন চেয়ারম্যানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।তিতাস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলাউদ্দিন চেয়ারম্যানের কফিনে জাতীয় পতাকা ও ফুলেল ঢালা দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর কানাইনগর গ্রামের কৃতি সন্তান জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মো.বাদশা ফরহাদ এর পরিচালনায় মরহুম আফাজউদ্দিন চেয়ারম্যানের স্মৃতি চারণে সংক্ষিপ্ত আলোচনা তাঁহার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- কুমিল্লা- ২( হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া, কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.আমির হোসেন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মকবুল হোসেন, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আক্তারুল হক মাষ্টার, আফরান বিন রওনক, মামুনুল মতিন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গিয়াসউদ্দিন বাবু প্রমুখ।

জানাজা পূর্ব মুহূর্তে মরহুম আফাজউদ্দিন চেয়ারম্যানের জন্য উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া চাইলেন- তাঁহার ছোট ছেলে মো.আশিকুর রহমান।
মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু,আবুল হোসেন বুলবুল, আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক মো.সামির হোসেন মোল্লাসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীরা।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতের ভোর ৫ টার দিকে কানাইনগর গ্রামের নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন চেয়ারম্যান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩।৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুন গাহি তিনি রেখে গেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102