শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশ মোজাম্বিকের বন্যা দুর্গতদের সহায়তা করছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমদ শফী ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। গতকাল মাপুতোতে তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রী মিসেস ম্যানুয়েলা ডস সান্তোস লুকাসকে স্থানীয় মুদ্রায় ১০ লক্ষ টাকা প্রদান করা হয়।

মাসব্যাপী প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফসল, জীবিকা এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পর মানবিক সংকট দেখা দেওয়ার পর মোজাম্বিক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।

হাইকমিশনার শফি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং দুর্ভোগ থেকে দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, এই সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সংহতির প্রতীক মাত্র।

মোজাম্বিকে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল জনাব ইউসুফ মিরালি চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102