শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা-২ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহা: আশরাফুল আলমকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহা: আশরাফুল আলম।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। প্রধান অতিথির বক্তব্যে তিনি কুমিল্লা-২ আসনের হোমনা ও তিতাস উপজেলার সর্বস্তরের জনগণের কল্যাণে আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সকলের দোয়া কামনা করেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে যদি হাতপাখা প্রতীক জয়লাভ করে, তবে দেশে ইসলামের শক্তি ও মানবতার কল্যাণ প্রতিষ্ঠা করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারুণ্যের আইকন মুফতি রেজাউল করিম আবরার (সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ) এবং তরুণ আলেম মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা)। জনসভায় আরও বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা তাজুল ইসলাম (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম), মাওলানা আরিফুল ইসলাম (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা) ও ডা. আবদুল হান্নান (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তিতাস থানা)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা সেক্রেটারি ইব্রাহিম মোক্তার, তিতাস উপজেলা সেক্রেটারি মুহাম্মদ মোফাজ্জাল হোসেন, হোমনা পৌরসভা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাকিম, ইসলামী যুব আন্দোলন হোমনা উপজেলা সভাপতি মাও. সালমান সাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিমের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হোমনা উপজেলা সাধারণ সম্পাদক লাদেন সরকার, তিতাস উপজেলার সভাপতি আবু বকরসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জনসভা পরিচালনা করেন আব্দুর রহিম (সাধারণ সম্পাদক, হোমনা পৌরসভা শাখা), মুহাম্মদ ইব্রাহিম মোক্তার (সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা) ও মুহাম্মদ আবু ইউসুফ (সাবেক সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম)।
সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ (সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা পশ্চিম জেলা)।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102