শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬:

আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জিয়াদ সাতারা সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রবি এমডি ও সিইও হিসেবে প্রথম এ বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নয়নে যৌথ অঙ্গীকারের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় জিয়াদ সাতারা বাংলাদেশে রবি’র কৌশলগত অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক জাতীয় উন্নয়ন লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে রবি’র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর অব্যাহত সহায়তা ও গঠনমূলক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, সাহেদ আলম এবং ডিরেক্টর, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, শরীফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102