রাশেদুজ্জামান সুমন :
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমান নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আদরী বেগম (১৯) নামের এক গৃহবধু।
বৃস্হপতিবার দুপুরে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দীঘলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। প্রতিবেশিনীরা জানান স্বামী ফেরদৌসের সঙ্গে গত কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে আসছিল আদরী বেগম। বৃস্হপতিবার দুপুরে বাড়ির সবার অগচরে শয়ন ঘরের তিরের সঙ্গে ওরনা গলায় পেচিয়ে মৃত্যু বরন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা অফিসার ইনর্চাজ নাজমুল আলম “জানান 999 নাইনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তারপরও লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে। এ ঘটনায় আদরীর স্বামী ফেরদৌস পলাতক রয়েছেন।