শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসের নারান্দিয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী সমাবেশে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষে ঐক্যের ডাক

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকেলে নারান্দিয়া ইউনিয়নের
কাচারী বাজার মাঠে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদ-প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিতাস ও হোমনাকে উন্নয়ন ও সুশাসনের মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে আরও বক্তব্য রাখেন- তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য অহিদ হোসেন কালা ভূঁইয়া। তিনি বক্তৃতায় বলেন, “অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে তিতাস–হোমনার উন্নয়ন আরও গতিশীল হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি সবসময় মাঠে থেকে কাজ করছেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষে জোরালো সমর্থন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102