শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্টিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের সাথে আলোচনাকালে তিনি এই প্রস্তাব দেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল মালদ্বীপে বর্তমানে বসবাসরত সকল অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

ড. আসিফ নজরুল বিদেশে পড়াশোনার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন এবং চিকিৎসা, প্রকৌশল, কৃষি এবং অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চ শিক্ষার জন্য অধিকহারে মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আমন্ত্রণ জানান। তাছাড়া বাংলাদেশী পর্যটকদেরকে মালদ্বীপ ভ্রমনে আকৃষ্ট করার বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান করেন।

ড. আলী হায়দার বাংলাদেশ হতে আরো বেশী দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহকে মালদ্বীপে এডুকেশন ফেয়ার আয়োজনের প্রস্তাব করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102