কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে ২৫ জানুয়ারী রবিবারে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কার মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিমউদ্দীন মোল্লার আগমন উপলক্ষে পথসভা ও মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি বাজার, ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার, পোড়াকান্দি, আসমানিয়া বাজার, রঘুনাথপুর আনন্দ বাজার, দুলারামপুর বাজার, কদমতলী, রতনপুর ও নারায়নপুর এলাকায় পথসভা করেন। পথসভায় সাধারণ ভোটার ও জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন আর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। পথসভা কালে ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্ভোধন করেন।
ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা শেষে কদমতলী ইক্বরা আইডিয়াল স্কুলে মতবিনিময় আলোচনা সভাটি শ্রমবিভাগের শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা থানা সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দুই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মোহাম্মদ নাজিমউদ্দীন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, জেলা কর্মপরিষদ সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী।
তিতাস উপজেলা মোহাম্মদ সালাউদ্দিন সরকার, সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী, তিতাস উপজেলা, বাংলাদেশ জামায়াত ইসলাম তিতাস উপজেলার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সরকার ও বাংলাদেশ জামায়াত ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন ভুইয়া, সেক্রেটারি মোহাম্মদ শফিকূল ইসলামসহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।