শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উপলক্ষে অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী “বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬” আয়োজন উপলক্ষে বিভিন্ন অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভা আজ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশি ও বিদেশি উদ্ভাবক ও উদ্দ্যেক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, একাডেমিশিয়ান ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন। তিনি বলেন, “বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে সৃষ্ট উদ্ভাবনগুলোর বাণিজ্যিকীকরণের লক্ষ্যে শিল্প ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে এই ইনোভেশন ফেয়ার। এটি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং উদ্ভাবনকে বাজারভিত্তিক করতে সহায়তা করবে।”

উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরা হয় এবং তারা জাতীয় পর্যায়ে উদ্ভাবন ছড়িয়ে দিতে মন্ত্রণালয়ের নিয়মিত সহায়তা কামনা করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, নভোথিয়েটার এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102