শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: বীমা শিল্পের উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)–এর প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বুধবার (২১ জানুয়ারি ২০২৬) ঢাকার দিলকুশায় কোম্পানির প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ নুরনবী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমগীর ফিরোজ রানা।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গ্রাহকের আস্থা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই মনে করেন, বীমা খাতকে টেকসই ও জনবান্ধব করতে হলে নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবেশ উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থটি পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইওর নিকট আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। উল্লেখ্য, প্রকাশিত স্মারকগ্রন্থটির স্পন্সর ছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। স্মারকগ্রন্থ হাতে পেয়ে সিইও বলেন, “গণমাধ্যম ও বীমা শিল্প একে অপরের পরিপূরক। ইতিবাচক সংবাদ পরিবেশন যেমন গ্রাহকের আস্থা বাড়ায়, তেমনি সমালোচনাও আমাদের উন্নতির পথ দেখায়’।

আলোচনায় বীমা শিল্পে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল পলিসি ম্যানেজমেন্ট, ক্লেইম সেটেলমেন্টে সময় কমানো এবং গ্রাহকসেবায় উদ্ভাবনী উদ্যোগের কথা উঠে আসে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের সহজ ও দ্রুত সেবা দিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বেশ কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে এবং ভবিষ্যতে আরও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।
বিআইএফ-এর প্রেসিডেন্ট বলেন, “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নিয়মকানুন শতভাগ বাস্তবায়নের জন্য সকল কোম্পানির কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খাতে শৃঙ্খলা আসবে, গ্রাহকের আস্থা বাড়বে এবং বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে।” তিনি আরও বলেন, বীমা শিল্পের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল রিপোর্টিং অপরিহার্য।

জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, বীমা খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শুধু খবর প্রকাশে সীমাবদ্ধ নয়; বরং নীতিগত সংস্কার, গ্রাহকসচেতনতা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা গণমাধ্যমের দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো বীমা শিল্পে মানদণ্ড স্থাপন করে এগিয়ে যাবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বীমা শিল্পের উন্নয়ন ও দেশের আর্থসামাজিক অগ্রগতিতে গণমাধ্যম ও বীমা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা সময়ের দাবি। এই সৌজন্য সাক্ষাৎ সেই সমন্বয়ের পথে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102