মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ২০ জানুয়ারী ২০২৬ মঙ্গলবার সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় খাঁটিহাতা হাইওয়ে পুলিশের এস আই(নি:)/মো: জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে। ঢাকামুখী লেনে আশুগঞ্জ টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনার সময়। একটি প্রাইভেট কার এর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সিগন্যাল দিলে গাড়িটি ইউটার্ন করে হোটেল উজান ভাটির সামনের চলে যাই।ঐ খানে গাড়িটি আটক করেন। উক্ত প্রাইভেট কার যাহার রেজি: নং- চট্টো: মেট্টো গ- ১১-৪০৪৭ তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রাইভেট কারের সাথে থাকা মো: শরীফ (২৬), পিতা- আনোয়ার, সাং- ফুলবাড়িয়া, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া পালানোর চেস্টাকালে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ধৃত করা হয়।
পরবর্তীতে সঙ্গীয় ফোর্স এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে ২৪ কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করা হয়। এই বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।