মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া ২০ জানুয়ারী ২০২৬ মঙ্গলবার সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে,অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্সের ডি,আই,জি (অপারেশন পূর্ব) মোহাম্মদ আবদুল মাবুদ বলেন,মানুষের জন্যই পুলিশ। মহাসড়কের চুরি,ডাকাতি,ছিনতাই প্রতিরোধ করতেই হাইওয়ে পুলিশের জন্ম। তাই এখন পুলিশের কাজের পরিধি বেড়েছে। ফ্যাসিস্ট আমলের পুলিশের মত আমরা হবো না ইনশাআল্লাহ।
মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়, কুট্রাপাড়া সহ সব জায়গা থেকে অবৈধ দখলদাররা চলে যেতে হবে। শিশু চালক ও নিবন্ধন বিহীন যানবাহনের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদক পরিবহন ও যাত্রীবেশে ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমনে প্রত্যেকটি ষ্ট্যান্ডের নেতৃবৃন্দগন চালকদের নাম ঠিকানা ও মুঠোফোন নম্বর সংরক্ষণ করবেন। তাদেরকে পরিচয়পত্র দিবেন।সাংবাদিক সহ কয়েকজনের প্রস্তাবের প্রেক্ষিতে ডিআইজি বলেন, পূর্বের নাম খাঁটিহাতা থাকলেও এই থানাটির বর্তমান অবস্থান সরাইলে। তাই দ্রূততম সময়ের মধ্যেই নাম পরিবর্তন করে সরাইল কুট্রাপাড়া হাইওয়ে থানা করার ঘোষণা দিয়েছেন ডি,আই,জি মোহাম্মদ আবদুল মাবুদ।
তিনি বলেন, সকল সমস্যা সমাধান করে নিরাপদ সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করে সমাজের সকলের সহযোগিতা চাই। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লেখিত কথা গুলো বলেছেন ডিআইজি। সভায়এলাকার নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আ: রউফ, ফোরলেন প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ।