শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসর জগতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আলোচনা সভা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ২ নং জগতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আগামী ২৬ জানুয়ারি জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এই মিলাদ ও দোয়া মাহফিলকে সফল করার লক্ষ্যে আজ সোমবার বিকেলে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সংশ্লিষ্ট ওয়ার্ডের বাতাকান্দি, টেগুরিয়াপাড়া ও আমিরাবাদ গ্রামের মানুষকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা.আবু নাছের ভূইয়া উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র কমিটি গঠন করা নিয়ে বক্তৃতায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

জগতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব হাসান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মো.ফরহাদ হোসেন ভূইয়া সোহেল, বিএনপি নেতা সাইফুল আলম, জগতপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো.,আজিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আহসানুল হক ভূঁইয়া জেসমিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমেদ ভূঁইয়া, যুবদল নেতা – সজীব আহমেদ,যুবদল নেতা -শিমুল ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102