তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র আছে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোট কেন্দ্র আছে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া মমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা,ভতিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাইনউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান, মাছিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান চৌধুরী, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গিয়াস উদ্দিন বাবু, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধানগণ।