শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

ফরিদা পারভীন লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, মঙ্গরবার,১৩ জানুয়ারি, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফরিদা পারভীন শুধু লালনের গানকে মর্যাদা দেননি—তিনি লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন।

উপদেষ্টা আজ সন্ধ্যায় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও ‘লালন সম্রাজ্ঞী’ ফরিদা পারভীনের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অচিন পাখি সঙ্গীত একাডেমি-র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সত্তরের দশকে তরুণ বয়সে ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো গান পরিবেশনের মধ্য দিয়ে ফরিদা পারভীন লালনের গানকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। লালনের গান গভীরভাবে শাস্ত্রীয় ও রাগভিত্তিক সংগীতচর্চার সঙ্গে যুক্ত, আর ফরিদা পারভীন নিজ সাধনা ও আত্মনিবেদনের মাধ্যমে সেই গানকে অনন্য রূপ দিয়েছেন।

উপদেষ্টা বলেন, লালন সংগীত বিকৃত হওয়ার বিষয়ে ফরিদা পারভীন আজীবন দুঃখ প্রকাশ করতেন এবং লালনের ভাব ও দর্শন ধারণের ওপর গুরুত্ব দিতেন। শুধু পোশাক পরলেই লালন হওয়া যায় না—লালনকে ধারণ করতে হয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, রাষ্ট্র হিসেবে আমরা ফরিদা পারভীনের মতো শিল্পীদের জীবদ্দশায় যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছি—এটি রাষ্ট্রের একটি বড় ব্যর্থতা। তিনি আহ্বান জানান, জীবিত শিল্পীদের সম্মান জানাতে হবে এবং প্রয়াত শিল্পীদের স্মরণে রাখতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শিল্পী অবহেলার শিকার না হন।

তিনি আরো বলেন, অচিন পাখি সংগীত একাডেমির শিশু শিল্পীরা ফরিদা পারভীনের গায়কী ও ভাবধারার প্রতি গভীর নিষ্ঠার পরিচয় দিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এখান থেকেই নতুন প্রজন্মের অনেক ফরিদা পারভীন উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, মাস্টার বিল্ডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর শিব্বির আহমাদ খান (অবসরপ্রাপ্ত) এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102