কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে ১৮০পিছ্
ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
গতকাল রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৮০ পিস ই য়াবা ট্যাবলেট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন ও নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেঘনা থানা সূত্রে জানা যায়, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার মামরতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আফজাল হোসেনকে (২৮) ও মেঘনান শিকিরগাও গ্রামের সুন্দর আলীর মেয়ে রুনা আক্তারকে (৩০) আটক করা হয়।
মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়।
এসময় তাদের দুজনকে গ্রেফতার করা হয় এবং মালামালগুলো জব্দ করে মেঘনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মা দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা পুলিশ।