রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

কুমিল্লা তিতাসে দাসকান্দি গ্রামের নদীর দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্টিতো হয়েছে

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রামের নদীর দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্যোগে এগারো তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর হইতে দাসকান্দি গ্রামের নদীর দক্ষিণপাড় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে, দাসকান্দি গ্রামের সমাজ সেবক হাজ্বী মোহাম্মদ সামসুল হক মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াকান্দি গ্রামের কৃতি সন্তান,বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মোহাম্মদ ইয়াহিয়া খান।

উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসির আনে শায়েরে আহলে সুন্নাত মোফাসসিরে কোরআন উদীয়মান অনলবর্ষী বক্তা মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম ওয়াহেদী আল ক্বাদেরী, খতিব শহী জিলানী মতিউল্লাহ জামে মসজিদ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে তাফসির আনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুন্নী জামাতের আলোড়ন সৃস্টিকারি তরুণ বক্তা,আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আল আনসারী,দড়িকান্দি দারুরুসুন্নাত সালেহিয়া দ্বীনিয়া মাদরাসা। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, মাওলানা মোজাফ্ফর আল মুহেব্বী,ধর্মীয় আলোচক বাংলা টিভি ও শিক্ষক কালাই গোবিন্দপুর মহিলা দালিখ মাদরাসা ।আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর ও তরুণ বক্তা, মাওলানা মোঃ সাব্বির আহম্মেদ ওসমানি, ইমাম ও খতিব দাসকান্দি নদীর দক্ষিণপাড় জামে মসজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুরের বস্র ব্যবসায়ী ও উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক হাজ্বী আবুল কাসেম সরকার, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম সরকার, উক্ত মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী(দুবাই), ঢাকা ইসলামপুরের সফল ব্যবসায়ী ও ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল। দাসকান্দি নদীর দক্ষিনপাড় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ সাব্বির আহম্মেদ ওসমানির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ভিটিকান্দি ও ইউনিয়ন পরিষদের সদস্য, আবুল কালাম আকাশ মেম্বার, তিতাস উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মানিকসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ।

উক্ত মাহফিলে আখেরী মুনাজাত পরিচালনা করেন, পীরে কামেল অলিয়ে মোকাল্লেম আলহাজ্ব হযরত মাওলানা এ.কে. এম সাইফুল ইসলাম লোদী,পীর সাহেব, বারেশ্বর দরবার শরিফ। সার্বিক সহযোগিতায় ছিলেন দাসকান্দি যুব সমাজ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102