বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি

সাংবাদিক আব্দুর রহিমের বাবা মরহুম মজিব বেপারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, কুরআন শরীফ ও কম্বল বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও পূর্ব পাড়া (বেপারী বাড়ি) এলাকায় মরহুম মজিব বেপারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন শরীফ ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় সাংবাদিক আব্দুর রহিমের বাড়িতে তার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া শেষে দুঃস্থদের মাঝে কুরআন শরীফ ও কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ও জনতা টিভি অনলাইন সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ও তিতাস উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাক পত্রিকার তিতাস প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক। দৈনিক সমকাল পত্রিকার বাঞ্ছারামপুর প্রতিনিধি আমজাদ হোসেন সজল, দৈনিক খবর পত্রিকার হোমনা প্রতিনিধি এম এ কাশেম ভূইয়া, দৈনিক আমার দেশ পত্রিকার তিতাস প্রতিনিধি জুয়েল রানা, সাংবাদিক বিল্লাল মোল্লা, সাংবাদিক সাগর মুন্সি, কামরুল চৌধুরী, দৈনিক গণমুক্তির পত্রিকা তিতাস প্রতিনিধি নাঈম সরকার, মোঃ মাসুম ও মোঃ হানিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অহিদ খান মোহাম্মদ জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে সাংবাদিক আব্দুর রহিম বলেন, তাঁর মরহুম পিতা মজিব বেপারী চৌমুহনী, নোয়াখালীতে দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় তিতাস উপজেলার অনেক মানুষ তাঁর বাবার সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। ব্যবসায়িক সততা, মানবিকতা ও বিশ্বস্ততার কারণে তিনি সবার কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
তিনি আরও বলেন, পিতার আদর্শ ও শিক্ষা অনুসরণ করেই এ মানবকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মরহুম পিতার স্মরণে আরও বৃহৎ পরিসরে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত সকলের কাছে তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে মরহুম মজিব বেপারীর আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102