শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সরাইলের পাকশিমুলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা’র পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের পূর্ব পাড়ায়। নিহত মিঠুন মিয়া (৩৫) মো. আঙ্গুর মিয়া ‘র বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুন মিয়া গত সোমবার দিবাগত রাতে বাড়িতে ফেরার সময় পূর্ব শত্রুতার জেরে আপন ছোট ভাই ইমরান মিয়া তার আপন বড় ভাই মিঠুন মিয়ার সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান (৩৩) ক্ষিপ্ত হয়ে বড় ভাই মিঠুন মিয়াকে বুকে সজোরে কিল-ঘুষি মারতে থাকে। এতে সাথে সাথে বড় ভাই মিঠুন মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে চিৎকার চেঁচামেচি শুনে পার্শ্ববর্তী লোকজন এসে চিকিৎসার উদ্দেশ্যে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জহিরুল ইসলাম জানান, ঘটনাটি সঠিক, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102