শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সালাহউদ্দিন আহমেদের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ টাকা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২ জানুয়ারি, ২০২৬

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষে সালাহউদ্দিন আহমেদের মোট বার্ষিক আয় আনুমানিক ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। এ সময়ে তার মোট ব্যয় দেখানো হয়েছে ৩৬ লাখ ৬৮ হাজার ৫৫৯ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়, তার আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে কৃষিখাত থেকে ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তি ভাড়া থেকে ৩ লাখ ২০ হাজার টাকা, পেকুয়া লাইভস্টক ফিশারিজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা আয় করেন তিনি। জমি বিক্রির মাধ্যমে তার সর্বোচ্চ আয় হয়েছে। যার পরিমাণ ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা।

নগদ সম্পদের হিসাবে সালাহউদ্দিন আহমেদের কাছে রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার আমানতের পরিমাণ ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা, আর স্ত্রীর নামে রয়েছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা।

শেয়ার ও বিনিয়োগ খাতে তার অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা। তার স্ত্রীর নামে শেয়ারের বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া অন্যান্য কোম্পানির শেয়ারে তার বিনিয়োগের মূল্য ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

যানবাহনের মধ্যে সালাহউদ্দিন আহমেদের মালিকানায় রয়েছে একটি কার ও দুটি জিপ, যার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে একটি কার ও একটি জিপ, যার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এছাড়া তিনি ১২ দশমিক ৩ তোলা স্বর্ণ এবং তিনটি আগ্নেয়াস্ত্রের মালিক। তার স্ত্রীর কাছে রয়েছে ২৪ দশমিক ৮ তোলা স্বর্ণ।

স্থাবর সম্পত্তির হিসাবে তার রয়েছে ২৪ দশমিক ৩৬ একর কৃষিজমি, ৯ দশমিক ৪৩ একর অকৃষিজমি, পেকুয়ায় একটি তিনতলা বাসভবন (১২ হাজার ২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে একটি ছয়তলা ভবন (১৮ হাজার ১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট (৪ হাজার ১৯ বর্গফুট)।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, সালাহউদ্দিন আহমেদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়ের পরিমাণ মোট ৪ কোটি ১৫ লাখ টাকা। অন্যদিকে তিনি বিভিন্ন খাতে ৭ কোটি ৫৪ লাখ টাকা ঋণ প্রদান করেছেন।

নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি আখতার হোসেনের দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় সালাহউদ্দিন আহমেদ ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় ঐক্যজোট সরকারের সময়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তার স্ত্রী একই আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102