মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
সরাইল -আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া – ২ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আজ সোমবার ছিল শেষ দিন। এ উপলক্ষে সংসদ সদস্য প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের নিকট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল করেছেন যারা।মনোনয়ন পত্রগুলো দাখিল কালীন সময়ে সহকারী কমিশনার( ভূমি), উপজেলা নির্বাচন অফিসারসহ উপজেলার একাধিক দপ্তরের অফিসারগন উপস্থিত ছিলেন।
প্রার্থীরা তাদের সমর্থক এবং নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ, কাচারি মাঠে এবং শহিদ মিনার ও অফিস পাড়ার আশে পাশে সমাগম সরগরম করে তোলে। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় নেতা এস এন তরুন দে,জাতীয় পার্টির দু,বারের সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় সমাজতান্ত্রিক দল(রব) থেকে তৈমুর রেজা শাহজাদ ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে নেছার আহমেদ, খেলাফত মজলিস থেকে আবুল ফাত্তাহ মোঃ মাসুক, এছাড়া এন সি পি থেকে আশরাফ উদ্দিন মাহদী।