শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

২০২৬ সালের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নতুন বছর ২০২৬ উপলক্ষে দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম। প্রবাসে মানবিক কার্যক্রম, কর্মসংস্থান সহায়তা ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সৌদি আরবে এই সংগঠনটি ইতোমধ্যেই একটি সেরা ও আস্থাভাজন গ্রুপ হিসেবে পরিচিতি লাভ করেছে।

সংগঠনের পরিচালক জনাব মোহাম্মদ সেলিম রানা এক শুভেচ্ছা বার্তায় বলেন, “সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হলো—সৌদি আরবে ভুক্তভোগী প্রবাসীদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কাজের সন্ধান করে দেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। যারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন, তারা যেন সরাসরি আমাদের সঙ্গে দেখা ও যোগাযোগ করেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “প্রবাস জীবনে যে যত সমস্যায় পড়ুক না কেন, সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম সবসময় তাদের পাশে থাকবে। আমরা বিশ্বাস করি, প্রবাসীদের কষ্ট লাঘব করাই আমাদের মানবিক দায়িত্ব।”

নতুন বছরের অঙ্গীকার হিসেবে সংগঠনটি সৌদি আরবে সক্রিয় দালাল চক্র, অপরাধী চক্র এবং অপহরণসহ সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে। প্রবাসীদের হয়রানি, প্রতারণা ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
জনাব মোহাম্মদ সেলিম রানা আরও জানান,
“আমাদের লক্ষ্য সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমকে একটি পূর্ণাঙ্গ জাতীয় মানবতার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা। এই মহৎ কাজে দেশ ও প্রবাসের সকলের সমর্থন, ভালোবাসা ও দোয়া আমরা কামনা করি।”

নতুন বছরকে ঘিরে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা এবং নতুন কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায় সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম। দেশ ও প্রবাসের কল্যাণে মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102