কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের মাছিমপুরে রাতের আঁধারে ট্রান্সফর্মার চুরি হয়েছে।
গতকাল দিবাগত রাত ৩ টায়। এতে মাছিমপুর ব্রিজ সংলগ্ন ১০টি বাড়ির লোকজন পরেছেন সাময়িক বিপদে। বিদ্যুৎ ছাড়া তাদের স্বাভাবিক কাজ কর্ম স্থবির হয়ে পড়েছে।
ভুক্তভোগী গ্রাহক মোঃ রাজ মিয়া বলেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে সম্ভবত ঘটনাটি ঘটেছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় আমার সন্দেহ হয়। কিন্তু প্রচুর শীত পড়ায় ঘর থেকে বের হইনি। মনে করেছিলাম হয়ত বিদ্যুৎ চলে গেছে। কিন্তু সকাল গরুর বাছুরকে ঘাস খাওয়াতে গিয়ে দেখি নিচে ট্রান্সফরমার এর ডিব্বাটি মাটিতে পরে আছে। সাথে সাথে বাতাকান্দি বিদ্যুৎ অফিসে যাই কিন্তু শনিবার হওয়ায় আক অফিস নাকি বন্ধ! আমি বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ১০টি পরিবারের অসুবিধার কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য।
জায়গাটি পরিদর্শন করে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন ভান্ডারী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি তদন্ত পূর্বক বিদ্যুৎ অফিস ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। সেই সাথে এলাকাবাসীকে বলব এসব চোরদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি।