শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসে কদমতলী দক্ষিণ পাড়া মিনিবার ফুটবল ফ্রিজ টিভি টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে কদমতলী দক্ষিণ পাড়া মিনিবার ফুটবল ফ্রিজ টিভি টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে তিনটায় কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকার বাড়ী বালুর মাঠে দুটি দলের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

এতে জামাল হোসেন মেম্বারের দলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে আল আমিনের দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ২-১ গোলে আল আমিনের দল বিজয়ী হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী বিল্লাল হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী জামাল হোসেন মেম্বার, এসআই কাজী রাসেল, শাহিন সরকার, মোঃ মনির হোসেন ও তাইজুল ইসলাম সরকার।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মিনহাজুল সরকার, ইমরান মোল্লা মফিজ, হাফিজ সরকার নবী ও মোহাম্মদ নুরুদ্দীন মোল্লা। খেলা পরিচালনা করেন ইমন কাজী, মাহফুজ সরকার, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ শুক্কুর আলী প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, সোহেল, হানিফ, সাগর, ইসমাঈল, মোহাম্মদ জাকির, মোহাম্মদ আকাশ ও কাজী সোহেল প্রমূখ।

খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, জনপ্রিয় ধারাভাষ্যকার মোহাম্মদ মনির হোসেন মাষ্টার।
মাঠে খেলা পরিচালনা করেন মোহাম্মদ সাব্বির।
এসময় অতিথি ও আয়োজকরা বলেন, খেলা হলো আনন্দের খোরাক। যুব সমাজকে মাদক ও মোবাইলের নেশা থেকে দূরে রাখতে আমাদের এই আয়োজন। বর্তমানে যুব সমাজ অধিক হারে এসব নেশায় ডুবে যাচ্ছে। তাই তাদেরকে মাদকের মরণ নেশা থেকে দূরে রাখতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102