শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ তোবিল হোসেনসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে আসন্ন রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এ সময় নেতাকর্মীরা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার প্রতি তাদের পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দলীয় ঐক্য ও তৃণমূলের শক্তিই বিএনপির মূল ভরসা। তিনি জনগণের পাশে থেকে রাজনীতি করার আহ্বান জানান।

এ সময় জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ তোবিল হোসেন বলেন, “অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে কুমিল্লা-২ আসনে বিএনপি আরও সুসংগঠিত হবে। আমরা যুবদল ও বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে মাঠে কাজ করতে প্রস্তুত।” সৌজন্য সাক্ষাৎকালে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102