সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও সীমান্ত ব্যাংক এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ঈদের ছুটিতেও খোলা থাকবে কিছু ব্যাংক, লেনদেন যত ঘণ্টা আগামী অর্থবছর সরকারের ঋণ গ্রহণ ৩ লাখ কোটি টাকা ছাড়াতে পারে গাজায় ইসরাইলি হামলায় ৯ পুলিশসহ নিহত ১৩ সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর —— আখতার হোসেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সরাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ দ্রুত শুরু হবে —–সিলেটে শ্রমমন্ত্রী বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব

প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপের উপর গুরুত্ব দিতে হবে- ——সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ড. মোহাম্মদ আবু ইউছুফ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

খুলনা, ২১ ডিসেম্বর ২০২৫ :

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, আমরা শুধু প্রথাগত বিএ, এমএ পাস করছি এবং তাতেই সমাজে খুব গুরুত্ব ও মূল্য দিচ্ছি । এতে আমাদের ভবিষ্যৎ কিন্তু সংকটাপন্ন হতে পারে- যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্কিল ডেভেলপের প্রতি গুরুত্ব না দেই। তাই প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপের উপর গুরুত্ব দিতে হবে। তিনি গতকাল খুলনা মহানগরীর বৈকালীর ইউসেপ খুলনার আঞ্চলিক কার্যালয়ে অস্ট্রেলিয়ান এইড ও গ্রিভেন্ট প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত চাকরি মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সমাজকল্যাণ সচিব বলেন, ইউসেপ বাংলাদেশ কিন্তু সেই স্কিল ডেভেলপের কাজটি করছে। ইউসেপ একটি ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা সমাজের যুবক- যুবাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে । এছাড়া বহির্বিশ্বে কাজ করতে হলে লেখাপড়ার পাশাপাশি সামাজিক স্কিল ডেভেলপও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, আমরা এখানে ১১ টি ট্রেডের পাশাপাশি সফট স্কিল এবং অটোমেশন এর উপর প্রশিক্ষণ দিয়ে যুবক- যুবাদের দক্ষ করে গড়ে তুলি এবং তাদেরকে শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করি। প্রতিবছর এখান থেকে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের পরিচালক, পিপল এন্ড এডমিনিস্ট্রেশন এ এম এমন মহসিন।

বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ পরবর্তী চাকরি নিশ্চিত করার লক্ষ্যে এ চাকরি মেলায় দেশি-বিদেশি ২৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় বেকার যুবাদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করবে। সকাল ১০টায় এ চাকরিমেলা শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। মেলার দ্বিতীয়ার্ধে ইউসেপ বাংলাদেশ এর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102