মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা তিতাসে মাদ্রাসায়ে মোহাম্মদিয়া (সা.) ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে অবস্থিত মাদ্রাসায়ে মোহাম্মদিয়া (সা.) ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে এক আধ্যাত্মিক ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া। তিনি মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো.মাঈনুদ্দিন আহমেদ ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। পরে প্রধান অতিথি হাফেজ ছাত্রদের মাথায় পাগরি পরিয়ে দেন এবং তাঁদের ধর্মীয় শিক্ষায় আরও অগ্রসর হওয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “হাফেজে কোরআনরা জাতির গর্ব। দ্বীনি শিক্ষার প্রসার ও এতিমদের কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা জরুরি।”

এসময় উপস্থিত ছিলেন-তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, আক্তার ব্যাপারী, মিজানুর রহমান ভুলু সিকদার, স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা.আবু নাছের ভূইয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেজামুল হক রিপন, বর্তমান সাধারণ সম্পাদক এম এ ছাত্তার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নাজমুল হাসান সরকার, উপজেলা কৃষক দলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর, উপজেলা যুব যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, উপজেলা ছাত্র দলের আহবায়ক ফাহিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো.রহমতুল্লাহ রাতুল, শামীম সরকার, রকিবুল ইসলাম সাকিবসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102