সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা তিতাসে এসোসিয়েশন অব কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে এসোসিয়েশন অব কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে অনুষ্ঠিত পরীক্ষার বিষয় ছিলো বাংলা, ইংরেজি ও গণিত। বোর্ড বইয়ের আলোকে অনুষ্ঠিত পরীক্ষাটি ২০০৫ সাল থেকে প্রতি বছর বিরতিহীনভাবে চলছে।
২০২৫ সালে নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবছর পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রী হচ্ছে ৬৭৫ জন। তিতাস, হোমনা ও মুরাদনগর উপজেলার মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তি ও সাধারণ গ্রেডে বৃত্তি দুটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুলে মোট ১০ জন ও সাধারণ গ্রেডে আনুপাতিক হারে বৃত্তি দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

এসময় সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন
এসোসিয়েশন অব কুমিল্লা কিন্ডারগার্টেনের সভাপতি ও বাতাকান্দি ইউনিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ইউনিক কিন্ডারগার্টেনের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সুমন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন হোমনা শ্রীপুর শিশু শিক্ষা নিকেতনের প্রধান মোঃ আল আমিন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102