শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিতাসে আনসার ও গ্রাম পুলিশের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি জোরদার করতে আনসার ও গ্রাম পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০টার সময় তিতাস উপজেলার এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণকালে নির্বাচনী আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনের নিয়মাবলি, আইনগত সচেতনতা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কীভাবে দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও দক্ষ, সচেতন ও দায়িত্বশীল হয়ে মাঠপর্যায়ে কাজ করতে পারবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102