কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা (২) আসন তিতাস, হোমনা জনগন তার ডাকে সাড়া দিয়ে সকলেই ছুটে আসেন এবং তাদের অভিপ্রায় তুলে ধরেন। তারা বলেন, ইঞ্জিনিয়ার এম এ মতিন খান একজন সজ্জন মানুষ। ভালো মনের মানুষ, দেশের সন্তান। তাকে যে কোন মূল্যে জয়ী করতে হবে। কেউ কেউ দলের মনোনয়ন পুনঃবিচারের আহ্বান জানিয়েছেন৷ প্রয়োজনে নিজের রক্ত দিব মতিন খানের জন্য। প্রতি ঘরে ঘরে মতিন খান হতে হবে। ছোট ছোট দলে বিভক্ত হশক কমিটি গঠন করে প্রত্যেকের কাছে ভোট চাইতে হবে। এসময় প্রধান অতিথির বক্তব্যে এপিএস মতিন খান বলেন, আমি নির্বাচন থেকে সরে যাব না। যে ফরমেটেই হোক নির্বাচন করবই করব। আমি আমার মৃত মা বাবার কসম খেয়ে বলছি নির্বাচন থেকে সরে যাব না।
তিনি আরও বলেন, তিতাস হোমনায় জনপ্রিয়তায় এক নম্বর না হই, তাহলে নির্বাচন করব না৷ কিন্তু দল যাকে মনোনয়ন দিয়েছে৷ তিনি কমিটি বানিজ্যকারী, বালু খেকো, একজন দুর্নীতিবাজ। তিনি হোমনা তিতাসের কেউ না। মেঘনার অধিবাসী। হোমনা-তিতাসবাসী কখনোই বহিরাগত কাউকে মেনে নেয় নি আর নিবেও না। বিগত দিনে প্রধানমন্ত্রীর এপিএস থাকা অবস্থায় তিতাস হোমনায় অনেক উন্নয়ন করেছি। অসমাপ্ত উন্নয়নগুলো সমাপ্ত করতেই আমি নির্বাচন করছি। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল মেম্বারের সভাপতিত্বে ও জুয়েল খানের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন সরকার, মোবারক হোসেন মোবা মোল্লা, আলমগীর হোসেন সরকার, লিলু মিয়া মেম্বার, মনসুর আলী মেম্বার,ওয়াছেক মিঞা,জাহাঙ্গীর সরকার, রিপন হাসান নিপু, ইসমাইল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আতর আলী,কামাল হোসেন মেম্বার, মুজিবুর রহমান মেম্বার, সাবেক মেম্বার মহসীন সরকার, আঃ খালেক মেম্বার, আক্তার মোল্লা, সাবেক মেম্বার শাহজাহান, মোহাম্মদ আলী সরকার, হুমায়ূন কবির, রুবেল খান রাজ, সমাজসেবক মিজান সরকার, নাসির উদ্দিন,শহিদ সরকার, মনির খান, নাসির খান, হাসান মাহমুদ অপু, সজিব সরকার, মনির হোসেন, বশির সরকার, তিতু মিয়া, আমির হোসেন, আলাউদ্দিন, কবির হোসেন উজ্জ্বল, রিপন সরকার, কামরুল হাসান, মোস্তফা সরকার,ডালিম সরকার, মজিব সরকার, গাজী ফারুক, আলমগীর সরকার ও
সোহেল খান প্রমূখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূইয়া, আদিলুর রহমান, মাঈনুদ্দিন সরকার খুসু,এমদাদুল হক ফুল মিয়া, পাষান মোল্লা,জলিল সরকার ও এ কে শামীম ওসমান প্রমূখ।
উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন সাবেক যুবদল নেতা এমরান সরকার।
শুরুতেই কোরআন তেলওয়াত করেন পেশ ইমাম মোঃ বেলাল হোসাইন সবশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।