নিজস্ব প্রতিবেদক: ঢাকার,ডেমরা থানাধীন সানার পাড়, পদ্মকুড়ি হাইস্কুল সংলগ্ন “সিটি টাওয়ার” ২২ কাঠা জায়গায় নির্মিত হতে যাচ্ছে-আওয়ার বিল্ডার্স লিঃ ও আইকনিক গ্রুপের যৌথ উদ্দোগে ” সিটি টাওয়ার”।
২৩ রমজান আওয়ার বিল্ডার্স লিঃ ও আইকনিক গ্রুপের যৌথ উদ্যেগে উক্ত স্থানে গ্রাহক ও বিশষ মেহমান এর সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার হোসেন (সাগর), চেয়ারম্যান আইকনিক গ্রীনল্যান্ড লিঃ, মুফতি সৈয়দ হাফিজ মনির, ব্যবস্থাপনা পরিচালক-আওয়ার বিল্ডার্স লিঃ, মোঃ মুস্তাফিজুর রহমান-সিনিয়র ভাইস চেয়ারম্যান-আওয়ার বিল্ডার্স লিঃ,জনাব বনি আমিন ফকির -চেয়ারম্যান-আইকনিক গ্রুপ, গাজী মোঃ নাজিম উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক- আইকনিক গ্রিনল্যান্ড লিঃ,
মোঃ ফিরোজ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক – আওয়ার বিল্ডার্স লিঃ, মোঃ হোসাইন মাহমুদ- পরিচালক, আওয়ার বিল্ডার্স লিঃ, মোঃ নজির উল্ল্যাহ- নির্বাহি পরিচালক, আওয়ার বিল্ডার্স লিঃ, মোঃ মাকসুদুর রহমান (মিলটন), নির্বাহি পরিচালক, আওয়ার বিল্ডার্স লিঃ, এম এম হোসাইন আহমেদ, নির্বাহী পরিচালক, আওয়ার বিল্ডার্স লিঃ সহ সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্খী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় তিন শতাধিক উপস্থিতি।
সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মুস্তাফিজুর রহমান তার বক্তব্যে নির্দিষ্ট সময়ের পূর্বে উক্ত আধুনিক ভবনটি নির্মান কাজ শেষে গ্রাহকের হাতে বুঝিয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলের সার্বিক মঙ্গল কামনা করে এক দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।