সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির উদ্যোগে শিক্ষা উন্নয়নমূলক শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মাধ্যমে আজ সকাল ১১ টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের কালির বাজারে অবস্থিত ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক ড. মো.আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলী। এরপর প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বিদ্যালয়টি গড়ে তোলার ওপর কথা বলেছেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট আয়কর আইনজীবী মোহাম্মদ আলমগীর কবির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল‌।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষা সম্পাদক কামরুজ্জামান হিরা, পিটি এ সভাপতি মো.মহসীন খান, মো.মহসীন সরকার প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102