শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা হোমনায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা খেত থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কারাকান্দি – বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস নামে ওই যুবককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুন চন্দ্র দাসের ছেলে।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত ছিলো। ধারনা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। নিহত শান্তর বাবা অরুন চন্দ্র দাস জানান, আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাতো। গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয় নি। পরে আজ সকালে ফেসবুকের মাধ্যমে পরে জানলাম তার লাশ ভুট্টা খেতে পরে আছে। তার অটোরিকশাটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। মনে হয়, অটোরিকশা ছিনতাই করার জন্যই আমার ছেলেকে মেরে ফেলেছে।

ওসি মোরশেদুল আলম চৌধুরী আরো জানান, লাশটি উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসোতালে পাঠানো হবে। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102