শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মজিদপুরে সভাপতি–সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পারভেজের সরকার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক, কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির সদস্য ও মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু সরকার এবং সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ পারভেজ সরকার কুয়েত থেকে দেশে ফিরে বিকেলে তিনি মৌটুপি সিকদার রোডস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গিয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে পারভেজ সরকার বলেন—
“দীর্ঘদিন পর দেশে ফিরে সংগঠনের দুই শীর্ষ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। সভাপতি মন্টু সরকার ভাই ও সাধারণ সম্পাদক কাজল ভাইয়ের নেতৃত্বে মজিদপুর ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হয়েছে। তাদের নেতৃত্বকে আরও শক্ত হাতে ধরে আমরা মাঠে নামবো।”

তিনি আরও বলেন—
“আমরা সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিজয় নিশ্চিত করতে আমরা ঘরে ঘরে কাজ করবো। জনগণের ভালোবাসা ও দলের শক্তিই আমাদের মূল শক্তি।” এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102