শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ইমু–ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল: ৬ লাখ টাকা দাবি, কুমিল্লা জেলা পুলিশের সাইবার টিমের অভিযানে তিতাসে যুবক গ্রেফতার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় ইমু ও ফেসবুক ব্যবহার করে এক পরিবারকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে মোঃ সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০)-কে গ্রেফতার করেছে জেলা পুলিশ, কুমিল্লার সাইবার অপরাধ দমন টিম ও তিতাস থানা পুলিশ।

ঘটনার শুরু গত ২৫ নভেম্বর ভিকটিমের ইমু অ্যাকাউন্টে ‘ ফাউন্ড নামের একটি ভুয়া ইমু আইডি থেকে বার্তা আসে। বার্তায় বলা হয়—তার স্বামীর ফেসবুক ও মেসেঞ্জার চেক করতে; না হলে বড় সমস্যা হবে। পরে ভিকটিম তার মেসেঞ্জার চেক করে দেখেন—একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে সংবেদনশীল ছবি ও ভিডিও পাঠানো হয়েছে। একই ধরনের ছবি–ভিডিও ইমুতেও পাঠানো হয়।

এরপর অজ্ঞাত প্রতারকরা এসব ছবি–ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে ৬,০০,০০০ টাকা দাবি করে। এমনকি স্থানীয়দেরও একটি গ্রুপে যুক্ত করে ভিকটিমের ছবি–ভিডিও পাঠিয়ে মানহানির হুমকি অব্যাহত রাখে। পরে ‘ওয়াহিদুস সিয়ামনামের আরেকটি ইমু আইডি থেকেও একই ধরনের হুমকি পাঠানো হয়। টাকা পাঠানোর জন্য প্রতারকরা এক এক্সভেট অনলাইন অ্যাপের একটি অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করে। পুলিশি তদন্ত ও গ্রেফতার অভিযোগ পাওয়ার পর কুমিল্লা জেলা পুলিশের সাইবার অপরাধ দমন টিম তদন্ত শুরু করে। মেটা, সাইবার টুলস এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রতারণায় ব্যবহৃত ফেসবুক ও ইমু অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ করা হয়। তদন্তে আসামি সোহানুর রহমান এর সংশ্লিষ্টতা নিশ্চিত হলে গত ১০ ডিসেম্বর সকালে তিতাস থানার দক্ষিণ বলরামপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আইনগত ব্যবস্থা গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, অনলাইন প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সুত্র জেলা পুলিশ

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102