শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে প্রবাসীর বোনের ওপর হামলার অভিযোগ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় জমি দখলকে কেন্দ্র করে মোসাঃ শুভধন নামে এক নারীর ক্ষিরা খেত নষ্ট করা এবং তার মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে পাশের বাড়ির কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ শুভধন বেগম দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়—মোসাঃ শুভধন বেগম দীর্ঘদিন ধরে গঙ্গাপ্রসাদ মৌজার বিএস ১৮১ দাগে ২৪ শতক নাল জমি ইসহাক মিয়ার কাছ থেকে ক্রয় করে ভোগদখল করে আসছেন। তবে প্রতিবেশী সোহেল ও মোখলেছ এবং আরও একজন অজ্ঞাত সহযোগী দীর্ঘদিন ধরে ওই জমির দখল নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। এর আগে তারা একই জমি থেকে ভুট্টাও তুলে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ আছে।

গত ৭ ডিসেম্বর রবিবার ২০২৫, বিকাল ৩টার দিকে বিবাদীরা শুভধন বেগমের জমিতে প্রবেশ করে ক্ষিরার গাছ উপড়ে ফেলে দেয়। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী। এ সময় বাধা দিলে বিবাদীরা তার মেয়েকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।
শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ ঘটনায় মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বিবাদীরা। অভিযোগকারী জানান—তারা তাকে, তার মেয়ে এবং তার প্রবাসী ছেলেকে হত্যা করার হুমকি দিয়ে আসছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
মোসাঃ শুভধন বেগম গণমাধ্যমে বলেন—
“আমাদের জমি জোর করে দখল নিতে চায়। বাধা দিলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমরা খুব আতঙ্কে আছি।”
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান—
“একাধিকবার এই জমি থেকে গাছ উপড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে সোহেল সরকার। মধ্যস্থতার চেষ্টা করলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।”
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার দায়িত্বশীল কর্তারা জানা
“অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে প্রবাস থেকে সুভদন বেগমের ছেলে আমির হোসেন বলেন।

অন্যদিকে, অভিযুক্ত সোহেল সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন—
“সিএস ও আরএস রেকর্ড অনুযায়ী আমরাই বহুকাল জমিটির মালিক। বিএস রেকর্ডের সময় ভুলবশত নবতারা নামের এক নারীর নামে রেকর্ড হয় এবং সেই রেকর্ড দেখেই সুভদন বেগম জায়গা ক্রয় করেন। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।” ক্ষিরা গাছ উপড়ে ফেলার বিষয়ে তিনি বলেন—
“সিএস ও আরএস রেকর্ড অনুযায়ী মালিক হিসেবে আমি আমার দখলকৃত জমি উদ্ধার করেছি।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102