শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা হোমনা সরকারি হাসপাতালে ব্যানিটি ব্যাগ চুরি করার সময় জনতার হাতে নারী আটক

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার দুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন এক মহিলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা ওই মহিলার নাম নাসরিন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতালের ফার্মেসিতে ওষুধ বিতরণের সময় কর্মরত ছিলেন মরিয়ম আক্তার। এই সুযোগে নাসরিন মরিয়ম আক্তারের কক্ষে প্রবেশ করেন এবং তার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে উপস্থিত জনতা দ্রুত তাকে ধাওয়া করে ব্যাগসহ আটক করেন। উদ্ধার হওয়া ব্যাগে একটি মোবাইল ফোন, ৭ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিল। চুরির ঘটনায় আটক হওয়া নাসরিনকে পরবর্তীতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ শহীদ উল্লাহর নিকট নিয়ে যাওয়া হয়।

আরএমও ডাক্তার মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, যার ব্যাগের থেকে চুরি হয়েছিল, সেই মরিয়ম আক্তার ঘটনাটি থানা-পুলিশকে জানাতে চাননি। এই কারণে তাকে (আটক মহিলাকে) কঠোরভাবে সতর্ক করে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার নিয়ে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় স্টোর ইনচার্জ মোহাম্মদ ছালা উদ্দিন, হাসপাতালের অন্যান্য কর্মচারীগণ এবং উপস্থিত অনেক রোগী উপস্থিত ছিলেন। সংগ্রহ হোমনার আলো।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102