শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অধূমপায়ী ফোরামের আয়োজনে মা’দকের বিরুদ্ধে ফুটবল খেলা অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা দাউদকান্দি উপজেলা চিনামুড়ায় ধূমপানের বিরুদ্ধে ফুটবল। আসুন, আমরা ধূমপানকে না বলি। মা’দক মুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখি।
অধূমপায়ী ফোরাম (অফ) দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ।

গতকাল বিকেলে উপজেলার চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলায় সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ খান। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও সাবেক সুনামধন্য ফুটবলার মো. কামরুল হাসান গরীব। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মো. শাহআলম, কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, শিক্ষক মো. শাহ আলম সরকার, মো. মিজানুর রহমান তালুকদার, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক কবির হোসেন আজাদ, দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের পলাশ ও গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সম্মানিত পরিচালক মো. নজরুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।

এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় অংশ গ্রহণ করেন গৌরীপুর ভোরের সাথী বনাম চিনামূড়া টাইগার একাদশ। খেলাটি ০-০ গোলে সমাপ্ত হয়। পরে অতিথিগণ ট্রফি তুলে দেন দুই দলের দল নেতাদের হাতে।উল্লেখ্য যে, পুরো খেলায় ধারা বর্ণনায় ছিলেন, সকলের প্রিয়মুখ মো. কবির হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102