শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

পাবনায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োলো ল্যাম্পের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতিক্রম ভাবে উদযাপন

কৌশিক হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

কৌশিক হোসেন, জেলা প্রতিনিধি পাবনা :

রোড সেফটি, স্বজন এবং স্কুল ক্যাম্পেইন—এই তিনটি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে এক দশক ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োলো ল্যাম্প তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের মাধ্যমে।

শনিবার (৬ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার দাপুনিয়া ব্যাংগাড়ী এলাকার রজু প্রামানিকের বাড়ির পাশে লিচুবাগান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোকান উদ্বোধন, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকতার ব্যয় কমিয়ে এবারের বর্ষপূর্তিতে সংগঠনটি শারীরিক প্রতিবন্ধী রজু প্রামানিককে পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়। তার বাড়ির সামনের পাকা রাস্তার গোড়ায় নির্মাণ করে দেওয়া হয় একটি মুদিখানা দোকান—যা তাকে আবার স্বনির্ভর হওয়ার নতুন সুযোগ এনে দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একেএল পলিমারের স্বত্বাধিকারী ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি রাসেদুজ্জামান রাসেদ। তিনি বলেন, “শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়—মানুষের জীবনে আলো ফিরিয়ে আনাই প্রকৃত সামাজিক দায়িত্ব।”

সংগঠনের সভাপতি শহিদুল্লাহ খান উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন—
সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ ও
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি এসএম সালাউদ্দিন সোহাগ।

সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন এর সঞ্চালনায় ইয়োলো ল্যাম্পে দীর্ঘদিনের অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

২০২৫ সালের সেরা স্বেচ্ছাসেবী হিসেবে সম্মাননা গ্রহণ করে দৈনিক ঘোষণা পত্রিকার পাবনা প্রতিনিধি ও ইয়োলো ল্যাম্প এর সদস্য সাংবাদিক খন্দকার কৌশিক হোসেন,
এছাড়াও পুরস্কার গ্রহণ করেন মাসুম ফরহাদ, ইবাদত হোসেন, তানভীর আহম্মেদ, শাহরিয়ার ইসলাম তামিম, আদনান হোসেন, মামুন হোসেন ও মোস্তফা আবির।

রজু প্রামানিক (৭০) একসময় কৃষিকাজ ও রাখালের কাজ করতেন। প্রায় ছয় বছর আগে সড়ক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১২ বার অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গেলেও শুরুতে ডাক্তাররা পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাভাবে চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় তার একমাত্র ছেলে বাবার দায়িত্ব এড়িয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। পাঁচ মেয়েকে নিয়ে রজুর সংসার আরও দুর্বিষহ হয়ে ওঠে।
এমন পরিস্থিতিতে ইয়োলো ল্যাম্প তার চিকিৎসার সম্পূর্ণ ভার বহন করে তাকে সুস্থ করে তোলার পাশাপাশি এবার দোকান স্থাপন করে তার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।
ভক্সপপ
১) রুশী খাতুন — “ইয়োলো ল্যাম্পের এই মানবিক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
২) রজু প্রামানিক — “ওরা না থাকলে হয়তো বাঁচতামই না। আজ আবার কাজ করার শক্তি পেয়েছি।”
উদযাপন অনুষ্ঠানে ইয়োলো ল্যাম্পের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102