সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জকিগঞ্জে বিজিবির উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন

সাঘাটায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

অভিজিৎ দাস, গাইবান্ধা:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধার সাঘাটায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বাদ জোহর গাইবান্ধার সাঘাটা বিএনপির উদ্যোগে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৮০ দশকের তুখোড় ছাত্রনেতা ডাকসুর এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মন্ডল। দোয়া মাহফিলে সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

‎আয়োজকরা জানান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সাবেক ছাত্রনেতা ও ডাকসুর এজিএস সফিকুল ইসলাম টিপু মন্ডলের পৃষ্ঠপোষকতায় সাঘাটা উপজেলা বিএনপি এ বিশেষ দোয়ার আয়োজন করে। জোহর নামাজের পর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকে। এ সময় পবিত্র কোরআন তেলোয়াত করেন মৌলভী সাদেক হাসান।
উপজেলা যুবদলের আহবায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় ‎দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহবায়ক রাঙ্গা মন্ডল প্রমুখ।

দোয়া অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম টিপু মন্ডল বলেন, খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া আর কোনো দল গণতন্ত্র লালন করে না। দেশের এবং গণতন্ত্রের জন্য তাঁর বেঁচে থাকা খুবই প্রয়োজন। খালেদা জিয়ার অসুস্থতায় দেশ বিদেশের সব বাংলাদেশী মানুষ উদ্বিগ্ন। গণতন্ত্রের এই নেত্রীর জন্য টিপু মন্ডল ধর্ম দলমত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা হারুনর রশিদ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102