শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার মুরাদনগরে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে একটি অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান করা হয়েছে।

মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলার চর গ্রামে একটি অসহায় পরিবারকে আজ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
শুধু টিউবওয়েল নয় এটি স্থাপন করতে যা যা প্রয়োজন এবং খটচ হয়েছে তাও প্রদান করা হয়েছে। জানা যায় পরিবারটি খুবই গরিব। সুপেয় পানি পানের তাদের কোন ব্যবস্থা ছিলো না। অন্যের বাড়ি থেকে পানি আনতে তাদেরকে বাঁধা দেওয়া হতো বলে পরিবারটি ফ্রেন্ডস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন শিকদারকে জানান। তিনি উদ্যোগ নিয়ে ক্লাবের অপরাপর সদস্যদের সহযোগিতায় আজ পরিবারটির আঙ্গিনায় টিউবওয়েলটি স্থাপন করে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সহ সভাপতি মোঃ রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন শিকদার, তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান নিরব, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ হানিফ প্রমূখ।

এসময় সংগঠনের সদস্যরা এক প্রতিক্রিয়ায় বলেন,
সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে অধ্যবধি নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। আজকের কাজটিও তারই অংশ বিশেষ। আগামীতে এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। যারা সব সময় আমাদের মানবিক কার্যক্রমে সহযোগিতা করে থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102