নিজস্ব প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ৪ ডিসেম্বর ২০২৫, আসর নামাজের পর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হলো মাদার অব ডেমোক্রেসি, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল। সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, প্রতিনিধি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক ব্যক্তির উপস্থিতিতে এ আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা, অতীত অবদান এবং দেশ ও জাতির প্রতি নিবেদিত মনোভাবের কথা স্মরণ করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক বিকাশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবারো পথ দেখাতে পারেন—এই কামনা আমাদের সকলের।” তিনি সকল নেতাকর্মী, সমর্থক ও উপস্থিত অতিথিদের দেশনেত্রীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করতে আহ্বান জানান।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক কমিটির সদস্য মোঃ মনজুর হোসেন, আবুল বাসার মজুমদার, সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এম. হোসাইন আহমদ (প্রচার সচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ), নির্বাহী সম্পাদক—এই আমার দেশ, নির্বাহী পরিষদের সদস্য মেহেদী হাসান, আমির হোসেন, আহমেদ আলী, মোহাম্মদ শিহাব উদ্দিন রাজ, মোহাম্মদ সেলিম তালুকদার, আজিজুর রহমান জয়নাল (সভাপতি—সিলেট বিভাগীয় কমিটি), মোঃ মহসিন উদ্দিন, মোহাম্মদ নাজমুল হুদা, আপনার স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতাও কামনা করা হয় দোয়ার মাধ্যমে।
উপস্থিত সাংবাদিক ও প্রতিনিধিরা জানান, খালেদা জিয়ার সুস্থতা শুধু তাঁর ব্যক্তিগত বিষয় নয়; এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তাই তার সুস্থতার জন্য এ ধরনের দোয়া মাহফিল জাতীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের অগ্রগতি, সাংবাদিকদের কল্যাণ এবং আগামী দিনের কার্যক্রম নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন। সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় সাংবাদিক সংস্থা সবসময়ই সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।
দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এবং সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য সুস্থ না হওয়া পর্যন্ত দোয়া চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।