তিতাস কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে
বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সালাহউদ্দিন সরকারের আয়োজনে গতকাল বুধবার বাদ আসর উপজেলার গৌরীপুর বাজার ফল বাজারের জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন- জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুকবুল হোসেন সরকার, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. মাজহারুল হক সরকার, কোষাধ্যক্ষ মো. জামাল উদ্দিন প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক মো.মনিরুল হক মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সাইমুল ইসলাম আখন, ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহিম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মুনাজাত করেন।