সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘোষণা: অভিজ্ঞতার সঙ্গে তরুণ নেতৃত্বের সমন্বয় তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি

‘নতুন প্রজন্মের তরুণরা এখন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চায়’ – শিল্প উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৫

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নতুন প্রজন্মের তরুণরা এখন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চায়। ক্ষুদ্র উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঋণ প্রাপ্তি। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণ পেতে নীতি, তহবিল ও পরামর্শ দিতে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে হবে। তিনি আরো বলেন, বিসিকের অনেক জায়গায় শিল্প প্লট খালি পড়ে আছে। শিল্প প্লটগুলোতে গ্যাস-বিদ্যুৎ সংযোগের সমস্যা রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুতই অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে হবে। যারা উদ্যোক্তা না, পূর্বে তাঁদেরকে রাজনৈতিক বিবেচনায় প্লট দেয়া হয়েছে। তাঁদের প্লট বাতিল করা হবে। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা এমন এক বিসিক দেখতে চাই, যা হবে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উদ্যোক্তা-বান্ধব।

শিল্প উপদেষ্টা আজ ঢাকায় তেজগাঁওয়ের বিসিক সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর বার্ষিক সম্মেলন এবং ‘৬৯ বছরে বিসিক: অর্জন, সমস্যা ও সম্ভাবনা’ কর্মশালায় এ কথা বলেন। বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলামের সভাপতিত্ব এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ. মনসুর ও শিল্প মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত মোঃ নূরুজ্জামান এনডিসি।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ. মনসুর বলেন, উদ্যোক্তাদের যে ঋণ দেয়া হয়, তা খুবই অল্প। আমাদের হাতে পঁচিশ হাজার কোটি টাকা আছে। ঋণ বিতরণেও দুর্বলতা আছে। আমরা ঋণের পরিমাণ বাড়াতে চাই। এক্ষেত্রে বিসিকের মতো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সংযোগ ঘটিয়ে অনলাইন প্লাটফর্মগুলো জনপ্রিয় করে তুলতে হবে। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে উদ্যোক্তাদের যোগাযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
আলোচনা পর্ব শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ. মনসুর বিসিক ভবনের নিচ তলায় অনুষ্ঠিত বিসিক বিজয় মেলার স্টল পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন। শুরুতেই বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম বিসিকের কার্যক্রম তুলে ধরেন। সম্মেলনের এ অনুষ্ঠানে বিসিক বার্ষিক সম্মেলন ২০২৫ স্যুভেনিওর এর মোড়ক উম্মোচন করা হয়।

বিসিকের এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব রাশিদুল হাসান, বাংলাদেশ জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদারসহ পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102