সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামরাই থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ নীরব যন্ত্রণার অদৃশ্য সংকেত: এক পুলিশ সদস্যের মৃত্যু ও আমাদের সামাজিক দায় জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘোষণা: অভিজ্ঞতার সঙ্গে তরুণ নেতৃত্বের সমন্বয় তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
‎ঢাকা ২০ এপ্রিল, ২০২৬

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত Rudiger Lotz.

‎আজ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে জার্মানির রাষ্ট্রদূত মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

‎পানিসম্পদ মন্ত্রী এসময় বলেন, জার্মানি  বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার।  বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনপ্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে আগ্রহী। পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ,  বন্যা ও জলবদ্ধতা দূরীকরণে জর্মানীর সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

‎রাষ্টদূত বলেন, বাংলাদেশের পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।  বাংলাদেশকে সহযোগিতায় তার দেশের আগ্রহের কথা জানান তিনি।

‎সাক্ষাৎকালে দু’দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ- গর্ভস্থ পানির সঠিক ব্যবহার,  জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

‎এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট Ulich Klepmann উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102