সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামরাই থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ নীরব যন্ত্রণার অদৃশ্য সংকেত: এক পুলিশ সদস্যের মৃত্যু ও আমাদের সামাজিক দায় জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘোষণা: অভিজ্ঞতার সঙ্গে তরুণ নেতৃত্বের সমন্বয় তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দ্বীপজেলা ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ফলে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি-এর নির্দেশনায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয় তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করতে নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102