শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেলের সার্বিক তত্ত্বাবধানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাঁচারি বাজার এলাকায় স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী, দুস্থ ও অসহায় মানুষসহ শীতার্ত তিন শতাধিক ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি আক্তারুজ্জামান আক্তার, বিশেষ অতিথি ছিলেন- কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সরকার, যুববিষয়ক সম্পাদক ফরিদ সরকার, সদস্য অহিদ হোসেন কালা ভূইয়া, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছবির হোসেন সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম মাস্টার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাসেল রানা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন
প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন আলী মাস্টারসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102