শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন (জেবিএবি)-এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)-এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিল বদলে দেয় সোনালী ব্যাংক কেন্দ্রীয় মসজিদের পরিবেশ।

সোনালী ব্যাংক পিএলসির কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেব। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ সুস্থ জীবন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন (জেবিএবি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার প্রতীক। তার সুস্থতা প্রত্যাশা শুধু রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র দেশের মানুষের।”

এছাড়াও উপস্থিত ছিলেন জেবিএবি-র
সহ সভাপতি সাদিক তুহিন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ইদ্রিছ মিয়া, সাইফুল ইসলাম, মাইনুদ্দিন ভুইয়া শিমুল, ওমর ফারুক (ব্র্যাক ব্যাংক)। সোনালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও মিটফোর্ড শাখার ম্যানেজার শাহজাহান সিরাজ এবং সাধারণ সম্পাদক শাহে আলম।

অগ্রণী ব্যাংক পিএলসির সভাপতি রাশিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক এমদাদুল আলম, জনতা ব্যাংকের সভাপতি শাহ জাহান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, বেসরকারি ব্যাংক কমিটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি দল দোয়ায় অংশ নেন।

এছাড়াও সোনালী ব্যাংক কমিটির সহ সভাপতি কামরুল হাসান সোহেল, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আজমুল হকসহ সরকারি ও বেসরকারি ব্যাংকিং খাতের প্রায় ৬০০-র বেশি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিভিন্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা, ডিএমডি, জেনারেল ম্যানেজারসহ স্বনামধন্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন, যা এ আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে।

মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগ্রাম করে আসছেন দীর্ঘদিন ধরে। তার সুস্থতা জাতির প্রত্যাশা। দেশবাসীর হৃদয়ের স্পন্দন তিনি। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবাই যেন একস্বরেই দোয়া করেন।

আগত সবাই দেশমাতার প্রতি ভালবাসা ও শ্রদ্ধা নিবেদন করে বলেন, “তার নেতৃত্ব, দৃঢ়তা ও দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করে। আজকের এই দোয়া তার সুস্থতার জন্য আমাদের সামষ্টিক আকাঙ্ক্ষা।”

মিলাদ ও দোয়া শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। ব্যাপক উপস্থিতি ও আন্তরিক প্রার্থনায় অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়, যেখানে সকলের মুখে ছিল একটাই প্রার্থনা—দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থ জীবন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102